টেস্ট ক্রিকেটে ‘ফ্রি হিট’ চান ব্রড

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১০:০৩ পিএম

ক্রিকেট থেকে অবসর নেওয়ার এক সপ্তাহ পর স্টুয়ার্ট ব্রড একটি দীর্ঘ সাক্ষাৎকারে অংশ নিয়েছেন জেমস অ্যান্ডারসনের সঙ্গে। সেই আলোচনায় তিনি টেস্ট ক্রিকেটে একটি নিয়ম পরিবর্তনের কথা বলেছেন। নো বোলের জন্য বোলারদের শাস্তি হিসেবে ফ্রি হিটের দাবি উত্থাপন করেছেন তিনি।

সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে আমি নো বল হলে ফ্রি হিটের বিধান চালু করতে চাই। কারণ স্লিপে তিনজন, গালি ইন ও কভার ইন সব জায়গায় ফিল্ডার থাকতে পারে। একদম সীমিত ওভারের ক্রিকেটের মতোই। কিন্তু বোলার তো তার পায়ে বল করে নো বল দেয়। এখন অনেকেই বলতে পারেন, আমি অবসর নিয়েছি। এটা বলা সহজ, তবে আমি প্রতিটি নো বলকে ফ্রি হিট চাই, কারণ বোলারদেরও শাস্তি দিতে চাই।’

বর্তমানে টেস্ট ক্রিকেটে নো বল হলে ব্যাটিং দলের স্কোরবোর্ডে একটি রান যোগ হয়। সাদা বলের ক্রিকেটে ফ্রি হিট হয়। পরের বলে কোনো রান আউট ছাড়া ব্যাটসম্যানদের হারানোর কোনো ভয় থাকে না।

ব্রডের সঙ্গে সুর মিলিয়ে এই ফরম্যাটে অ্যান্ডারসনও কিছু বদল আনতে চান। তিনি বলেন, ‘আমি কয়েকটি নিয়ম পরিবর্তন করতে চাই। কারণ এসব নিয়মকানুন আমাকে বিভ্রান্ত করে। যদিও খেলার সময় ওসব এত চিন্তা করি না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত