বাসে আগুনের ঘটনায় বিএনপির ৬ জন গ্রেপ্তার

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০২:১২ এএম

সাভারের আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কের নিরিবিলি এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায়  ভিডিও ও সিসি ক্যামেরার ফুটেজ দেখে ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের সদস্য। গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রিপন।

 গ্রেপ্তারকৃতরা হলো, ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম (৪৪), ঢাকা জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ্জামান (৪৭), ঢাকা জেলা বিএনপির সদস্য ও কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মুমিনুল ইসলাম (৪৫), ধামরাই পৌর ছাত্রদলের সদস্য অপূর্ব চন্দ্র দাস (২২), ধামরাই থানা যুবদলের সদস্য মো. রাজীব হোসেন, সাভার থানা যুবদলের সদস্য মো. সুজন (৩৪)।

সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থলের ভিডিও দেখে অনেক আসামিকেই চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্য থেকে প্রথমে তিন জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিন জনসহ মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত