বাংলাদেশের শীর্ষ গ্লোবাল ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটন দেশে প্রথমবারের মতো আয়োজন করেছে ‘ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড কম্পোনেন্টস অ্যান্ড টেকনোলজি (এটিএস) এক্সপো-২০২৩’। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা হল-১-এ ১০ আগস্ট (আজ) এ শিল্পমেলা শুরু হবে। চলবে ১২ আগস্ট (শনিবার) পর্যন্ত। গতকাল বুধবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা হল-১-এ আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানায় ওয়ালটন কর্তৃপক্ষ। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এমডি ও সিইও গোলাম মুর্শেদ, ডিএমডি ও এটিএস এক্সপোর চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, ডিএমডি ও এটিএস এক্সপোর কো-চেয়ারম্যান মো. ইউসুফ আলী, ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার (সিবিও) তোফায়েল আহমেদ, ওয়ালটন এসির সিবিও তানভীর রহমান, সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ও এটিএস এক্সপোর কো-অর্ডিনেটর এ এফ এম নাসির উদ্দিন।
×
