বিমান বাংলাদেশ এয়ারলাইনস মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের গালফ এয়ারের সঙ্গে কোড শেয়ার চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল বুধবার বিমানের প্রধান কার্যালয় বলাকায় ওয়েব প্ল্যাটফর্মে ভার্চুয়ালি উপস্থিতির মাধ্যমে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বিমানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম এবং গালফ এয়ারের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন ওয়ালিদ আল আলাউয়ি এ চুক্তি সই করেন। এ সময় বলাকায় গালফ এয়ারের বাংলাদেশ প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ চুক্তির ফলে বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। বিজ্ঞপ্তি
×
