যান্ত্রিক ত্রুটিতে আবারও বন্ধ মেট্রোরেল

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৭:১১ এএম

যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে পড়েছিল মেট্রোরেল চলাচল। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টা থেকে কারিগরি ত্রুটির কারণে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিড়ম্বনায় পড়তে হয়েছে যাত্রীদের। অনেকেই স্টেশনে রেলের অপেক্ষায় থাকতে দেখা গেছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) নাসির উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে এটি সাময়িক বন্ধ ছিল। এখন মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।’ এর আগে গত সোমবার সাত আগস্ট সকালেও যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল ৪০ মিনিট বন্ধ ছিল। সকাল ৮টায় চালু হওয়ার কথা থাকলেও তা চালু হয় ৮টা ৪০ মিনিটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত