উখিয়ায় ইয়াবাসহ আটক ২

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৫:৩৯ পিএম

কক্সবাজারের উখিয়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ দু’জনকে আটক বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) করেছে। শনিবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া খায়েরের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

৩৪-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া গ্রামের মোঃ আব্দুল হাকিম আরাফাত (২০)ও একই গ্রামের আব্দুস ছালামের ছেলে সিফাত (১৯)।আটককৃত বিকালে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত