সম্প্রতি শরিয়াহভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে যোগদান করেছেন মো. সিদ্দিকুর রহমান। এর আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশের উপব্যবস্থাপনা পরিচালক, সিআরও ও ক্যামেলকো হিসেবে দায়িত্ব পালন করেন। রহমান আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন বিষয়ে প্যারিসভিত্তিক আইসিসি ও যুক্তরাজ্যের আইএফএস কর্তৃক সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট (সিডিসিএস) স্বীকৃতি অর্জন করেছেন। ইসলামি ব্যাংকিং-এ তিন দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন রহমান বাহরাইনভিত্তিক এএওআইএফআই কর্তৃক সার্টিফাইড শরিংাহ অ্যাডভাইজার অ্যান্ড অডিটর (সিএসএএ) ফেলোশিপপ্রাপ্ত। পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও সম্মেলনে যোগদানের জন্য তিনি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ সফর করেন। বিজ্ঞপ্তি
×
