স্কয়ার হাসপাতাল সংলগ্ন ইউনিয়ন হাইটসের ক্রিয়েটিভ কিডসে ‘ট্যালেন্ট শেফ বাই কেকেএফ’-এর নতুন আউটলেটের উদ্বোধন করেছে কে কে ফাউন্ডেশন। লাইফস্প্রিং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও লাইফস্প্রিং লিমিটেডের চেয়ারম্যান ইয়াহিয়া আমিন, লাইফস্প্রিংয়ের প্রতিষ্ঠাতা, সিইও ও লিড সাইক্রিয়াটিস্ট এবং হোপ অটিজম সেন্টারের চেয়ারম্যান ডা. সায়েদুল আশরাফ, কে কে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সিফাত-ই-আজম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়াও লাইফস্প্রিং, ক্রিয়েটিভ কিডস ও কেকেএফের অন্য সহকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
×
