চ্যানেল সিনেমা লিমিটেড (মধুমিতা) ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের (টিবিএল) মধ্যে সম্প্রতি একটি করপোরেট সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে টেলিটক সাশ্রয়ী মূল্যে চ্যানেল সিনেমা লিমিটেডকে (মধুমিতা) ইন্টারনেট সেবাসহ বিভিন্ন ডিজিটাল করপোরেট সেবা প্রদান করবে। মধুমিতার পক্ষে মো. জিয়া উদ্দিন, চেয়ারম্যান এবং টিবিএলের পক্ষে মো. সাইফুর রহমান খান, অতিরিক্ত মহাব্যবস্থাপক (করপোরেট সেলস অ্যান্ড আইবি) চুক্তি স্বাক্ষর করেন। এ সময় মধুমিতার পক্ষে মোহাম্মদ ইফতেখার উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
×
