সব চাকরিতেই মানসিক চাপ থাকে। তবে চাকরি ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধান কিংবা সহকর্মীরা যদি সহানুভূতিশীল না হন তাহলে সেই চাপ আরও কয়েকগুণ বেড়ে যায়। অনেকেই হতাশ হয়ে পড়েন। ইদানিং এসব হতাশার কথা অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করেন।
এমনই একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে দিয়েছেন এক ব্যক্তি। সেখানে তিনি জানিয়েছেন, চাকরিতে যোগদানের আটমাস পর প্রথমবারের মতো ছুটিতে গিয়েছিলেন তিনি। অফিস থেকে দেড় সপ্তাহের ছুটি নেন। কিন্তু ছুটিতে যাওয়ার আগে সবাই তার সঙ্গে অপরাধীর মতো আচরণ করে। তখন সহকর্মীরা তার দিকে আড়চোখে তাকান। যেন সবাই তার শত্রু!
এমনই অভিজ্ঞতা শেয়ার করা ওই পোস্টে তিনি লিখেছেন, আমি কোম্পানিতে যোগদানের পর প্রথম ছুটিতে যায়। কিন্তু দেখি আমার সঙ্গে একজন অপরাধীর মতো আচরণ করা হয়েছে।
পোস্টে তিনি বর্ণনা করেছেন কীভাবে তার সহকর্মীরা তার ছুটির কথা জানতে পেরে তাকে বিতৃষ্ণা ও অবিশ্বাসের চোখে দেখা শুরু করেছিল। তার সহকর্মীরা রাগ ও ঘৃণা প্রকাশ করেছিল।
কারণ তিনি যখন ছুটিতে যান তার কাজের সঙ্গে সম্পর্কিত কিছু ই-মেইল পরীক্ষা করতে তিনি অস্বীকার করেছিলেন। এটাই ছিল তার অপরাধ।
তিনি লিখেছেন, আগামীকালের মধ্যে আমার এই কাজগুলো শেষ করতে হবে। আমি আগামীকাল থেকে দেড় সপ্তাহের জন্য ছুটিতে যাচ্ছি। ৮ মাসে
এটাই আমার প্রথম ছুটি। অথচ, চারদিকে ঘৃণা ও অবিশ্বাসের চেহারা। তারা তখন আমাকে আমার ল্যাপটপ নিয়ে ই-মেইল চেক করতে চেয়েছিল আমি বিদ্রোহ করেছিলাম এবং তাদের বলেছিলাম যে আমি আমার ল্যাপটপ নিয়ে যাবো।
