ফের নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক দিদার-উল-আলম

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৪:৪৭ এএম

দ্বিতীয় মেয়াদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। গতকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আগামী চার বছরের জন্য এ নিয়োগ দেন। এ নিয়োগ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে এবং তিনি বিধি অনুযায়ী সংশ্লিষ্ট সব সুবিধা ভোগ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত