বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিংগাইর প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০২:২৮ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিংগাইর প্রেসক্লাবের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯টায় সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকরা উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় ১৫ আগস্টে শহীদ বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যের আত্মার মাগফিরাত কামরা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধাঞ্জলি শেষে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক আমাদের অর্থনীতির প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মাসুম বাদশাহ, কোষাধ্যক্ষ দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি মো. সোহরাব হোসেন, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মুহ. মিজানুর রহমান বাদল, দেশ রূপান্তরের প্রতিনিধি সাইফুল ইসলাম তানভীর, দৈনিক সমকালের প্রতিনিধি মোহাম্মদ আলী রিপন, মানবজমিনের প্রতিনিধি আতাউর রহমান, প্রতিদিনের সংবাদের মো. রকিবুল হাসান বিশ্বাস, মানবকণ্ঠের মোস্তাক আহম্মেদ, ভোরের পাতার মো. হাবিবুর রহমান, দৈনিক সারাবেলার পীর ইয়াকুব মোল্লা, আজকালের খবরের আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এদিকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংসদ সদস্য মমতাজ বেগম, উপজেলা পরিষদের পক্ষে মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও দিপন দেবনাথ ও পৌরসভার পক্ষে মেয়র আবু নাঈম মো. বাশারের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

এ ছাড়া দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন পৃথক কর্মসূচি পালন করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত