এক ম্যাচেই তিন বাংলাদেশি

লিটন-সাকিব গলে, শরিফুল কলম্বোতে

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০৭:৫৭ পিএম

লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে এক ম্যাচ পরই একাদশে সুযোগ পেলেন লিটন দাস। সাকিব আল হাসানের গল টাইটান্স তাকে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচের আগে দলে টানে। শ্রীলঙ্কা পৌছে জাফনা কিংসের বিপক্ষে প্রথম ম্যাচে বেঞ্চে ছিলেন লিটন। প্রতিপক্ষ কলম্বো স্ট্রাইকার্স একাদশে আছেন শরিফুল। টুর্নামেন্টে খেলতে গিয়ে এই প্রথম সুযোগ পেলেন বাঁহাতি পেসার।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাকিবদের গল নামছে কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে। বাবর আজমদের সঙ্গে এ লড়াই অলিখিত নকআউট দুই দলের জন্যই। ৭ ম্যাচ থেকে সমান ৩ জয় ও ৪টি হারে দুই দলের পয়েন্ট ৬। প্লে অফ নিশ্চিত করতে চাইলে জয় ছাড়া কোন পথ খোলা নেই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই ওপেনিংয়ে লিটনের ওপর ভরসা রেখেছে গল। টস জিতে কলম্বো স্ট্রাইকার্সদের আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইট্যান্স অধিনায়ক দাসুন শানাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত