সোয়া পাঁচ কেজি আইস, ৫ লাখ ইয়াবা রেখে সাঁতরে মিয়ানমার

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৫:৩৩ পিএম

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে পাঁচ কেজি ২৬৮ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং পাঁচ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। ওই সময় নৌকা থেকে নাফ নদীতে লাফিয়ে পাচারকারীরা মিয়ানমার পালিয়ে গেছে দাবি করে বিজিবির অভিযান পরিচালনাকারী দলটি।

মঙ্গলবার রাত ১১টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর লেদা খাল থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

বিজিবি থেকে প্রাপ্ত তথ্যমতে, বিজিবির কাছে গোয়েন্দা তথ্য ছিল, প্রতিবেশী মিয়ানমার থেকে নৌকায় একটি মাদকের চালান লেদা খাল হয়ে টেকনাফ প্রবেশ করবে। এ তথ্য পেয়ে বিজিবি নাফ নদীতে কয়েকটি দলে বিভক্ত হয়ে অবস্থান নেয়। মঙ্গলবার রাত ১১টার দিকে তারা একটি নৌকাকে চ্যালেঞ্জ করে। তখন নৌকায় অবস্থানরত চোরাকারবারিরা নদীতে লাফ দিয়ে শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমার পালিয়ে যায়। পাচারকারীদের ফেলে যাওয়া নৌকা তল্লাশি করে ছয়টি প্লাস্টিকের ব্যাগে মোড়ানো প্যাকেট থেকে ৫.২৬৮ কেজি আইস এবং ৫ লাখ ইয়াবা উদ্ধার হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, জব্দ মাদক বিজিবির কোষাগারে রাখা হয়েছে। এ ছাড়া পালিয়ে যাওয়া কারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত