বিমানবন্দরে গাড়িচাপায় নিহত বিমানকর্মী

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০২:০৬ এএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় পদ্মা অয়েলের একটি গাড়িচাপায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রকৌশল বিভাগের এক কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মো. সাদ্দাম হোসেন নামে ওই ব্যক্তি এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, পদ্মা ওয়েলের একটি গাড়ি এক বিমানকর্মীকে চাপা দিয়েছে। এ ঘটনায় গাড়িচালকসহ সংশ্লিষ্টদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, বিমানবন্দরের বে-৭ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেখানে কর্তব্যরত ছিলেন সাদ্দাম। উড়োজাহাজে তেলবাহী পদ্মা অয়েলের গাড়ি তাকে চাপা দেয়। অচেতন অবস্থায় তাকে উত্তরার উইমেনস মেডিকেল কলেজে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত