বাউবির ২৫ আগস্টের এইচএসসি পরীক্ষা স্থগিত

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১২:৫৭ এএম

ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২৫ আগস্টের অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষা ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। অন্যান্য পরীক্ষাসমূহ পূর্বঘোষিত সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। এ ছাড়াও ব্যবহারিক পরীক্ষা ৭ অক্টোবর থেকে ১৪ অক্টোরের মধ্যে সম্পন্ন করার জন্য পরীক্ষা বিভাগ সূত্রে বলা হয়েছে। স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বাউবির গণসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত