ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি সম্রাট হোসেন (২৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক ও কারারক্ষীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন সম্রাট। সেখানে অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসকের পরামর্শে কারারক্ষীরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। তখন পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়। তার মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
