সৌদি আরব থেকে ৬ লাখ টন সার আমদানির চুক্তি

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৬:৩৪ এএম

রাষ্ট্রীয় পর্যায়ে সৌদি আরব থেকে ছয় লাখ টন ডাই অ্যামোনিয়াম ফসফেট (উঅচ) সার আমদানির জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবং সৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানির (গঅঅউঊঘ) মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ১৩ আগস্ট সৌদি আরবের রাজধানী রিয়াদে এ চুক্তি স্বাক্ষর হয়। বিএডিসির পক্ষে সংস্থার চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ ও সৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানির (গঅঅউঊঘ) পক্ষে পরিচালক, সৌদ আল তামিমি চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব, ওয়াহিদা আক্তারসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত