হবিগঞ্জের মাধবপুরে চার কিশোর ফুটবল নিয়ে পুকুরে খেলতে গিয়ে একটি গ্রেনেড পেয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের আনন্দপুর হাসিবাদ গ্রামের একটি পুকুর থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, চার কিশোর ওই গ্রামের মুক্তিযোদ্ধা আজিজুল ইসলামের পুকুরে ফুটবল নিয়ে খেলতে নামে। খেলার একপর্যায়ে একই গ্রামের লাল মিয়ার ছেলে সাব্বির মিয়ার পায়ে শক্ত একটি বস্তুটি লাগে। এরপর পানির নিচ থেকে সাব্বির সেটি ওপরে তুললে দেখা যায় এটি গ্রেনেড। খবর পেয়ে কাশিমনগর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল কাদিরসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি গ্রেনেড বলে নিশ্চিত হয়। পরে সতর্কতার সঙ্গে পুলিশ পুকুরে পাড়ে মাটি খুঁড়ে গ্রেনেডটি রেখে দেয়।
মাধবপুর থানার ওসি মো. রকিবুল ইসলাম খাঁন জানান, উদ্ধার হওয়া গ্রেনেডের বিষয়ে বিস্ফোরক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি।
