রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে ফাতেমা আক্তার বীথি (১৭) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণিতে পড়ত সে। গতকাল রবিবার কামরাঙ্গীরচর থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
শরীয়তপুরের জাজিরা উপজেলার বড় গোপালপুর গ্রামের মো. বাবু ও রোকেয়া বেগম দম্পতির মেয়ে ফাতেমা। পরিবারটি কামরাঙ্গীরচর সিরাজনগর আল-হেরা কমিউনিটি সেন্টার গলির মহিউদ্দিনের বাড়িতে ভাড়া থাকে। তার বাবা অটোরিকশাচালক এবং মা রোকেয়া বেগম অন্যের বাসায় কাজ করেন। দুই ভাইবোনের মধ্যে বড় ফাতেমা।
ফাতেমার বাবা জানান, সকালে মেয়েকে তার মা বকাঝকা করে। পরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে।
