যখন খুনের রাজনীতি শুরু তখন বিএনপির জন্ম হয়নি : আব্বাস

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০২:০৫ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আজকে আওয়ামী লীগ নেতারা বলছেন বিএনপি খুনের রাজনীতি শুরু করেছে। আরে যখন খুনের রাজনীতি শুরু হয় তখন তো বিএনপির জন্মই হয়নি।’ গতকাল মঙ্গলবার বিকেলে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের ঢাকা মহানগর দক্ষিণে মতিঝিল, পল্টন, শাহবাগ, রমনা ও শাহজাহানপুর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের মুক্তি দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ চলাকালে জেলখানায় আটক ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আবুল বাসারের মরদেহ জানাজার জন্য নয়াপল্টনে আনা হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নয়াপল্টন বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে বিজয়নগর মোড় ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণে বিভিন্ন থানা বিক্ষোভ সমাবেশ করেছেন মহানগর বিএনপি নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত