খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১১:৪১ পিএম

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে দেখতে গিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে তিনি হাসপাতালে যান।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেন।

এ সময় মির্জা ফখরুল চিকিৎসকদের কাছে খালেদা জিয়ার চিকিৎসা ও সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন বলে জানা যায়।

এর আগে গত ১৩ আগস্ট খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলেন মির্জা ফখরুল।

মেডিকেল বোর্ডের পরামর্শে গত ৯ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ৭৮ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি-লিভারের জটিলতা ও হৃদরোগে ভুগছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত