পূর্বাচলে বিশ্ববিদ্যালয় শিক্ষকের লাশ

আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০১:৫৪ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবদুল্লাহ আল মামুন (৩৬) নামে এক বিশ^বিদ্যালয় শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে পূর্বাচল উপশহরের গোবিন্দপুর ২০ নম্বর সেক্টরের একটি সবজিক্ষেত থেকে ওই শিক্ষকের লাশ উদ্ধার করা হয়। মামুন ঢাকার নর্দার্ন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেন। তিনি ফেনীর সদর উপজেলার গজারিকান্দি এলাকার আবুল কালামের ছেলে। বর্তমানে স্ত্রী মোরশেদা বেগমকে নিয়ে ঢাকার দক্ষিণখান এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম সায়েদ বলেন, ‘পূর্বাচল উপশহরের গোবিন্দপুর ২০ নম্বর সেক্টরের একটি সবজিক্ষেতে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত