আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০১:৫৮ এএম

মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলায় তিনি গুরুতর আহত হন। পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৪ আগস্ট মারা যান।

দিবসটি পালনে প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের ভৈরবে সাংগঠনিক ও পারিবারিকভাবে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে।

ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে ভৈরব বাজারে দলীয় কার্যালয়ে সকাল ৭টায় কালো পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৭টায় খতমে কোরআন। সকাল ১০টায় কালোব্যাজ ধারণ ও ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব ট্রমা সেন্টারসংলগ্ন আইভি রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ। বেলা ১১টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল। বিকেল ৪টার দিকে উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগ স্থানীয় পৌর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়ে একটি শোকর‌্যালি বের করে ভৈরব বাজার এলাকা প্রদক্ষিণ করবে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে মরহুমার নিজ বাড়ি শহরের ভৈরবস্থ আইভি ভবনে নারীদের অংশগ্রহণে কোরআনখানি এবং বাবার বাড়ি চন্ডিবেরস্থ কামাল সরকার বাড়িতে সকালে মিলাদ, দোয়া ও দুপুরে তিনটি এতিমখানায় রান্না করা খাবার বিতরণ করা হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক তিনবারের সাধারণ সম্পাদক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপির মা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত