২১ আগস্ট নিহতদের স্মরণে মহিলা আ.লীগের সভা

আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০২:০২ এএম

তারেক রহমান হাওয়া ভবন তৈরি করে সারা দেশে রক্তের হোলি খেলা খেলেছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, এ কারণে আজকে বাংলার জনগণ আপনাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এরপর যদি সতর্ক না হন, যদি শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চান; তাহলে বাংলার জনগণ রাজনৈতিকভাবে বিএনপির কবর রচনা করবে।

গতকাল বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। মহিলা আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

বিশেষ অতিথির বক্তব্যে আইভি রহমান সম্পর্কে স্মৃতিচারণ করেন তার মেয়ে তানিয়া বখত। মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে সভা পরিচালনা করেন শবনম জাহান শিলা। সভায় আরও বক্তব্য দেন মহিলা আওয়ামী লীগের নাসিমা ফেরদৌস, আসমা জেরীন ঝুমু, মিনা মালেক, আনার কলি পুতুল, রোজিনা নাসরিন রোজিসহ অন্যরা।

দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে নানক বলেন, আগামী নির্বাচন আমাদের জন্য একটি চ্যালেঞ্জিং নির্বাচন। এটি শুধু মহিলা আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ নয়। আওয়ামী লীগ বা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের জন্য চ্যালেঞ্জ নয়; এ চ্যালেঞ্জ বাঙালি জাতির স্বার্থে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত