শব্দদূষণ নিয়ন্ত্রণে শাহবাগে ক্যাম্পেইন

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০২:৩৪ এএম

শব্দদূষণ নিয়ন্ত্রণে রাজধানীর শাহবাগে পরিবেশ অধিদপ্তরের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

নো হর্ন, শব্দদূষণ শ্রবণশক্তি নষ্ট করে, শব্দদূষণ বহুবিধ স্বাস্থ্যঝুঁকির কারণসহ বিভিন্ন সে্লাগান সংবলিত প্ল্যাকার্ড, ফেস্টুন এবং ব্যানার নিয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হয়। শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সর্বস্তরের জনগণকে সচেতন করার লক্ষ্যে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

এ সময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন যানবাহনে অযথা হর্ন না বাজানোর সেøাগান সংবলিত স্টিকার লাগানো হয়। দায়িত্বরত পুলিশ বাহিনীর সদস্যরা এই আয়োজন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আন্তরিক সহযোগিতা করেন। এ সময় পথচারী ও বাসচালকদের মধ্যে শব্দদূষণের বিভিন্ন তথ্যসংবলিত লিফলেট বিতরণ করা হয়।

ক্যাম্পেইনে রায়ের বাজার উচ্চ বিদ্যালয়, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল, ছায়াতল বাংলাদেশ এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত