বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে (বিএডিসি) গত বৃহস্পতিবার বিএডিসির কৃষি ভবনের সেমিনার কক্ষে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘আলোচনা সভা ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। সভায় সভাপতিত্ব করবেন বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসি।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সে আদর্শকে ভূলণ্ঠিত করার জন্য ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে এসে তার সাহস ও প্রজ্ঞা দিয়ে দেশ পরিচালনা করছেন এবং বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছেন। বিজ্ঞপ্তি
