কারিনার অভিষেক!

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১১:২৩ পিএম

ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক সুজয় ঘোষের হাত ধরে ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে বলিউড সুপারস্টার কারিনা কাপুরের। শুক্রবার প্রকাশিত হয়েছে সেই ওয়েব ফিল্মের টিজার! সিনেমার নাম ‘জানে জান’। টিজারে দেখা যায়, নিয়ন আলোর একটি অন্ধকার ঘরে বসে ‘জানে জা’ গানটি গাইছেন কারিনা কাপুর। এরপর একে একে জয়দীপ আহলাওয়াত এবং বিজয় ভার্মাকেও দেখানো হয়। একই সঙ্গে কয়েকটি অ্যাকশন দৃশ্যের আভাস দেখানো হয়। তবে সব শেষে আসে সিনেমাটির নাম ও তারিখ। টিজারটি শেয়ার করে ‘নেটফ্লিক্স’ ক্যাপশনে লিখেছে, ‘‘জানে জান আসছে আমাদের জানে জা’র জন্মদিনে। ২১ সেপ্টেম্বর, নেটফ্লিক্সে।” মূলত কারিনা কাপুরের জন্মদিনের দিনই মুক্তি পাবে এটি। জাপানি উপন্যাস ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’-এর রূপান্তর ‘জানে জান’। এতে কারিনাকে ডিভোর্সি ও সিঙ্গেল মাদারের চরিত্রে দেখা যাবে। যে নিজের প্রতিবেশীর সাহায্য নিয়ে প্রাক্তন স্বামীর মৃত্যু লুকানোর চেষ্টা করে। এই নিয়েই এগিয়ে যায় গল্প।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত