‘জন্মশতবর্ষে সুলতান’ জাতীয়-আন্তর্জাতিক উদযাপন কমিটি

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৬:০৫ এএম

কিংবদন্তি শিল্পী এস এম সুলতানের জন্মশতবর্ষ উপলক্ষে আগামী দুই বছরব্যাপী দেশ-বিদেশে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক উদযাপন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন বরেণ্য শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, আহ্বায়ক শিল্পী মনিরুল ইসলাম এবং সদস্য সচিব আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুন।

‘জন্মশতবর্ষে সুলতান : জাতীয় ও আন্তর্জাতিক উদযাপন কমিটি’ দেশের প্রথিতযশা শিল্পী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিল্প সমালোচক, আলোকচিত্রী, স্থপতি, চলচ্চিত্রকার, শিক্ষক, গবেষক, কবি, সাহিত্যিক, কিউরেটর, ছাত্র, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পসংগঠক-সহ সব শ্রেণি পেশার প্রায় চারশত ব্যক্তি বর্গের সমন্বয়ে গঠন করা হয়েছে।

মহান শিল্পী এস এম সুলতানের জন্মশতবর্ষ উদযাপনের এই কমিটি দুই বছরব্যাপী নানা আয়োজনের কর্মসূচি যথাসময়ে ঘোষণা করবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বলা হয়, আগামী দুই বছর শিল্পী সুলতানকে নিয়ে আয়োজিত প্রদর্শনী, জন্মশতবর্ষ স্মারক বক্তৃতা, স্মৃতিসভা, প্রকাশনা,  সেমিনার, কর্মশালা, শিশুদের চিত্রাঙ্কনসহ নানান আয়োজন থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত