গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বলেছেন, আমি এবং আমার মা গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন আমার প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে কথা দিয়েছি, গাজীপুরের পাঁচটি আসন উপহার দেব।
গতকাল শনিবার বিকেলে টঙ্গী পশ্চিম থানাধীন কছিমউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রজব আলীর সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বিশেষ অতিথি ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন।
