‘শহরের ভেতরে গ্রামীণ পরিবেশ রূপায়ণ সিটি উত্তরা’

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৫:৪৮ এএম

‘রূপায়ণ সিটি উত্তরায় এসে দেখলাম, বাতাসের গতিপ্রবাহ ঠিকমতো হচ্ছে। সূর্যের আলো ঠিকমতো দেখা যাচ্ছে। এ যেন শহরের মধ্যে গ্রামীণ পরিবেশ।’ গতকাল রবিবার রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শনে এসে এ মন্তব্য করেন হেলথ রেভল্যুশনের প্রতিষ্ঠাতা ও চেয়ার‌ম্যান ডা. জাহাঙ্গীর কবির।

রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল গতকাল ডা. জাহাঙ্গীরকে রূপায়ণ সিটি উত্তরার মেইন অ্যাভিনিউ, পায়রা চত্বর, স্কাই ভিলা, রেইন ফরেস্ট, সান ডেক, রিডিং লাউঞ্জ, মুভি থিয়েটার, জিমনেশিয়াম, সুইমিংপুল সাইট, কমিউনিটি হল, কমিউনিটি ক্লাব, জগিং ট্র্যাকসহ পুরো প্রকল্প ঘুরিয়ে দেখান।

এ সময় ডা. জাহাঙ্গীর কবির বলেন, ‘অনেক রোগী আছেন যারা আমাকে জানান, ঢাকায় অনেক জায়গা আছে সেখানে ঘাস নেই। কিন্তু এখানে এসে ঘাস দেখা গেল। ভালোভাবে হাঁটার জায়গাও আছে। তাছাড়া এখানে সান ডেক, জিমনেশিয়াম, সুইমিংপুল সাইট, জগিং ট্র্যাকসহ অনেক কিছুই আছে। যেগুলোর জন্য আলাদা করে কোনো টাকা দিতে হচ্ছে না। তবে যারা ঢাকা শহরে ফ্ল্যাট কিনছেন, তারা কিন্তু এখানে যেরকম পরিবেশ, সেরকম পাচ্ছেন না। তবে আমি এখানে স্বাস্থ্যকর কিছু খাবারের পরামর্শ দেব। যেন সবসময় এখানে হেলথি খাবারের ব্যবস্থা থাকে ফুড শপগুলোতে। কারণ যখন একটা মানুষের খাবার ঠিক থাকবে, ঘুম ঠিক থাকবে, বাতাস ঠিক থাকবে, আলো ঠিক থাকবে তখন কিন্তু এখানের লোকগুলো সবসময় সুস্থ থাকবে।’

‘আমার কাছে এটা স্বপ্নের মতো একটি প্রজেক্ট মনে হচ্ছে’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এখানে এসে আমি ভাবলাম এখানের কমিউনিটি যখন পুরো ভরে যাবে তখন তাদের স্বাস্থ্য বিষয় নিয়ে আমরা কাজ করব। তারা যদি আমাদের স্বাস্থ্যবিষয়ক নির্দেশনাগুলো মেনে চলে। সেই সঙ্গে তাদের কেউ যদি কোনো রোগে আক্রান্ত হয় তাহলে তাদের আমরা পরামর্শ দেব কীভাবে চললে সুস্থ থাকতে পারবে। তাছাড়া এই এলাকাটা একসময় হেলথ জোন হয়ে যাবে। এখন সবার তো আর এখানে থাকার মতো জায়গা হবে না। তবে এখানের আইডিয়াটা যদি সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, তারা যদি একবার এখানে এসে সবকিছু দেখে যায়, তাহলে এখানের পরিবেশের মতো তারাও বানাতে পারবে।’

রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, ‘হেলথ রেভল্যুশনের প্রতিষ্ঠাতা ও চেয়ার‌ম্যান ডা. জাহাঙ্গীর কবির রূপায়ণ সিটি উত্তরা ভিজিট করায় আমরা খুবই আনন্দিত। তাছাড়া রূপায়ণ অনেক দিন ধরে আবাসন খাতে একটি সুস্থ জাতি গড়ার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকে এই কাজে ওনার (ডা. জাহাঙ্গীর কবির) উপস্থিতি আমাদের অন্যমাত্রায় নিয়ে গেছে। আসলে উনি মানুষের সুস্বাস্থ্য নিয়ে বাংলাদেশে একটি বিপ্লব ঘটিয়েছেন। নতুন একটি ধারাবাহিকতা নিয়ে এসেছেন, মানুষ কীভাবে স্বাভাবিকভাবে ভালো থাকতে পারে। সেই স্বপ্ন থেকে আমাদের লক্ষ্য যেহেতু এক, আমরা চাই জাতি সুস্থ থাকুক। সেখান থেকে ওনার এ ভিজিট ও চিকিৎসা পরামর্শ; সেগুলো আমাদের কমিউনিটিগুলো কীভাবে আরও ভালো করতে পারব সেটি নিয়ে আমরা কাজ করব। তখন আমরাও হেলথ রেভল্যুশনের সামনে একটি বিপ্লব ঘটাব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত