বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যে তৃতীয় টিএসএসটি

আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০৫:১০ এএম

বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা সংক্রান্ত তৃতীয় TRI SERVICES STAFF TALK (TSST) অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে তৃতীয় TSST অনুষ্ঠিত হয়। সংলাপে উভয় দেশের মধ্যে পারস্পরিক সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ এবং দ্বিপক্ষীয় সামরিক বিষয়গুলোসংক্রান্ত আলোচনা করা হয়। বাংলাদেশের পক্ষে সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান এবং ভারতের পক্ষে এয়ার ভাইস মার্শাল আশিষ ভোহরা, ভিএসএম নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করেন।পরে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগে ভারতীয় প্রতিনিধিদলের প্রধান এয়ার ভাইস মার্শাল আশিষ ভোহরা, ভিএসএম সৌজন্য সাক্ষাত করেন।

২০১৯ সালে প্রথম TSST বাংলাদেশে এবং ২০২২ সালে দ্বিতীয় TSST ভারতে অনুষ্ঠিত হয়। আইএসপিআর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত