মানিকগঞ্জে গুদামে আগুন, ২০ লক্ষ টাকার ক্ষতি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৬ এএম

মানিকগঞ্জের সাটুরিয়া বাজারের পল্লীসেবা বাস স্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

শুক্রবার সকাল ৬টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। এ সময় পাটের গুদাম, ফলের গুদাম ও একটি স্টিল কারখানা মালামাল পুড়ে যায়। খবর পেয়ে সাটুরিয়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় সকাল ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সাটুরিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুর রহমান জানান, শ্রমিকদের সিগারেট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্তরা জানান, আগুনে মোহাম্মদ হোসেনের ১০ লক্ষ টাকার পাট, ১ লক্ষ টাকার ফল এবং মন্তোষ রাজবংশীর ৮ লক্ষ টাকার স্টিল সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত