কুমিল্লার লাকসাম উপজেলা পরিষদের পুকুরে ডুবে মাহতাব উদ্দিন তাহসিন (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।
তাহসিন উপজেলা মৎস্য অফিসের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নাসির উদ্দীনের ছেলে। উপজেলা পরিষদ সংলগ্ন আনিসা প্যালেসের চারতলায় পরিবারসহ ভাড়ায় থাকতেন নাসির।
নাসির উদ্দীন জানান, মাহতাব উদ্দিন তাহসিন আমার একমাত্র ছেলে। সে জন্মের পর থেকে বুদ্ধি প্রতিবন্ধী। তার চিকিৎসা চলছিল। আমাদের অজান্তে আজ সকালে পরিষদের পুকুরে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়। এই নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই।
