ঘোষণা দিল আর নির্বাচন হয়ে গেল সহজ নয় : খসরু

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪১ এএম

নির্বাচনের একটা ঘোষণা দিল আর নির্বাচন হয়ে গেল, এবার তা সহজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি নির্বাচনে আসতে চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হবে, নির্বাচন কমিশন এমন তথ্য জানানোর প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।

গতকাল শনিবার গণতন্ত্র ফোরামের এক অনুষ্ঠানে আমীর খসরু বলেন, ‘এটা কার নির্বাচন? বাংলাদেশের জনগণের নির্বাচন, নাকি কোনো একটি দলের নির্বাচন। মানুষকে বোকা ভাবছে তারা।’

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের নসরুল হামিদ মিলনায়তনে গণতন্ত্র ফোরাম ‘বর্তমান প্রেক্ষাপটে ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু বলেন, ‘অবৈধ অনির্বাচিত সরকার, ভয়ে জনগণের কাছে যেতে পারছে না। বিএনপিকে এক ভয়, নির্বাচনকে আরেক ভয়। জনগণের বাইরে রেখে ভোট চুরির প্রকল্প বাস্তবায়নে সবাইকে ব্যবহার করছে। এবার আর সেই কাজ হবে না। মানুষ সিদ্ধান্ত নিয়েছে, এবার পিছপা হবে না। মুক্তিযুদ্ধের পর সবচেয়ে বড় যুদ্ধে তারা নেমেছে। এবার মানুষ জয়ী হবে।’ তার দাবি, ‘বাংলাদেশের জনগণ প্রত্যেকদিন প্রত্যাশা করে কালকে একটা কিছু হবে, পরশু একটা কিছু হবে। কারণ পুরো বিষয়টা তাদের সহ্যের বাইরে চলে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত