নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আমরা ক্ষমতায় গেলে সব নিবর্তনমূলক আইন বাতিল করব। এই সরকারকে বিদায় করতে হলে কঠোর আন্দোলন করতে হবে।’
রবিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র মঞ্চের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘যতই ডিজিটাল ও সিকিউরিটি আইন যাই করেন শেষ পর্যন্ত সরকারের লেজ ধরে টান দেওয়া হবে। তখন কোন আইনই কাজে লাগবে না।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুমের সভাপতিত্বে ‘সাইবার নিরাপত্তা আইন: বাক স্বাধীনতা হরণের নয়া হাতিয়ার’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, ‘সাইবার সিকিউরিটি আইন নতুন বোতলে পুরনো মদ ছাড়া কিছুই নয়। এই আইন বাতিল চাইলে সরকারের উৎখাত প্রয়োজন। রাজপথে গণআন্দোলন ছাড়া সরকারকে নামানো যাবে না। সেপ্টেম্বর ও অক্টোবর দুই মাস কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারকে হটাতে হবে।’
