১৮ বছর পর সেভিয়াতে ফিরলেন রামোস

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৮ পিএম

শোনা গিয়েছিল ইন্টার মায়ামিতে যাবেন সার্জিও রামোস। পরে সৌদি আর তুরস্ক থেকেও প্রস্তাব ছিল তার। কিন্তু স্প্যানিশ ডিফেন্ডার তার প্রথম ক্লাব সেভিয়াতে ফিরছেন।
চুক্তি করার জন্য কিছুক্ষণ আগে সেভিয়াতে পৌছেছেন ৩৭ বছর বয়সী রামোস। পিএসজির সঙ্গে চুক্তি শেষে ফ্রি এজেন্ট হয়ে যাওয়া রামোস ২০২৪ জুন পর্যন্ত চুক্তি করবেন বলে জানিয়েছেন ফুটবল দলবদল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকছে।
সেভিয়ার যুব অ্যাকাডেমি থেকেই রামোসের শুরু। ২০০৪ সালে এই ক্লাবটির হয়েই পেশাদার ক্যারিয়ার শুরু করেন। ২০০৫ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন রামোস। ১৬ বছর ৪৬৯ ম্যাচ খেলার পর রিয়াল ছেড়ে পিএসজিতে যোগ দেন তিনি। দুই মৌসুমে ৪৯ ম্যাচ খেলেন তিনি মেসি-এমবাপ্পেদের সঙ্গে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত