রাশিয়াকে অস্ত্র দেওয়ার দাবি নাকচ দক্ষিণ আফ্রিকার

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:১২ পিএম

দক্ষিণ আফ্রিকা থেকে রাশিয়ায় সামরিক সরঞ্জাম সরবরাহের কোনো প্রমাণ মেলেনি, এমন দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। রামাফোসা বলেন, ‘আমরা রাশিয়ায় অস্ত্র পাঠিয়েছি এমন কোনো প্রমাণ মেলেনি তদন্তে।’ রয়টার্স বলছে, কী ধরনের অস্ত্র জাহাজ থেকে খালাস করা হয়েছে তা অত্যন্ত গোপনীয় বিষয়। এটি ফাঁস হয়ে গেলে দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনীর সদস্যদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে হতে পারে। এর আগে ২০২২ সালের ডিসেম্বরে একটি রুশ পতাকাবাহী জাহাজকে কার্গো নিয়ে দক্ষিণ আফ্রিকার বন্দরে ত্যাগ করতে দেখা যায়। ওই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো অভিযোগ করে, জাহাজটিতে সমরাস্ত্র পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে ইউক্রেন যুদ্ধে দক্ষিণ আফ্রিকার নিরপেক্ষতার নিয়ে প্রশ্ন ওঠে। এর পরই স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন সিরিল রামাফোসা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত