একনেকে ১২৯৫১ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:১০ এএম

প্রায় ১২ হাজার ৯৫১ কোটি ৫১ লাখ টাকা ব্যয় সংবলিত ১৭টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ২৬৭ কোটি ৫২ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ২ হাজার ৬৭০ কোটি ১৫ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৩ কোটি ৮৪ লাখ টাকা।

গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

একনেক সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুই প্রকল্প যথাক্রমে ‘নড়াইল-কালিয়া জেলা মহাসড়কের ২১তম কিলোমিটারে কালিয়া নামক স্থানে নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণ’ প্রকল্প এবং ‘বিআরটিসির জন্য একতলা এসি বাস সংগ্রহ’ প্রকল্প। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প যথাক্রমে ‘উত্তরা এলাকায় পয়ঃশোধনাগার নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ’ প্রকল্প, ‘বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র প্রকল্প (এসডিএসপি)’ প্রকল্প এবং ‘কুষ্টিয়া জেলার খোকসা উপজেলাধীন গড়াই নদীর ওপর সেতু নির্মাণ’ প্রকল্প।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত