মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী (৭৮) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। চার মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এবাদুর রহমান চৌধুরী। তার নাতি লন্ডনপ্রবাসী সাংবাদিক মুনজের আহমদ চৌধুরী গতকাল বিকেলে গণমাধ্যমকে জানান, গতকাল নানার প্রথম জানাজা বাদ মাগরিব ঢাকার লালমাটিয়া সি ব্লকের জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে আজ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে গ্রামের বাড়ি নেওয়ার পথে মৌলভীবাজার শহরে দ্বিতীয় এবং বেলা ১১টায় বড়লেখায় তৃতীয় জানাজা শেষে তাকে গাংকুল গ্রামে দাফন করা হবে।
×
