ঢামেকের পাশের ফুটপাতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৪ এএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৭০ বছর। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, সকালে ওই ব্যক্তিকে ক্যাম্পের সামনে ফুটপাতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে শাহবাগ থানায় খবর দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে প্রকৃতির। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত