ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী বিগ ডেটা, আইওটি এবং মেশিন লার্নিং (বিআইএম-২০২৩) বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন গত শুক্রবার শেষ হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (ওওঞ) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সেন্টার ফর ইন্টেলিজেন্ট কম্পিউটিংয়ের যৌথ অংশীদারত্বে এ সম্মেলন আয়োজন করা হয়।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল আলম। বিজ্ঞপ্তি
