এবিপিএনে সংযুক্ত এডিসি হারুন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৭ পিএম

কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে মারধরের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদকে অবশেষে পুলিশের বিশেষ ইউনিট আর্মড পুলিশ ব্যাটালিয়নে সংযুক্ত করা হয়েছে।

আজ পুলিশ হেডকোয়ার্টার্সের পারসোনাল ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ আনোয়ান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, তাকে আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে তার বর্তমান কর্মস্থল ত্যাগ করে সেখানকার অর্পিত দায়িত্ব বুঝিয়ে দিতে হবে নাহলে ১৩ তারিখে তাকে স্ট্যান্ড রিলিজ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত