সাঁজোয়া কোরের ৪৩তম অধিনায়ক সম্মেলন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৮ এএম

সাঁজোয়া কোরের ৪৩তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন গতকাল রবিবার আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুল, বগুড়া সেনানিবাসে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলে পৌঁছালে তাকে স্বাগত জানান জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড এবং জেনারেল অফিসার কমান্ডিং ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া। এ সময় সেনাবাহিনী প্রধান আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলে নবনির্মিত সিমুলেটর কমপ্লেক্সের উদ্বোধন এবং সিমুলেটর কমপ্লেক্সে একটি বৃক্ষরোপণ করেন।

সেনাবাহিনী প্রধান বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত সাঁজোয়া কোরের ইউনিটসমূহের অধিনায়ক ও অন্য কর্মকর্তাদের উদ্দেশে উদ্বোধনী বক্তব্য রাখেন এবং সাঁজোয়া কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন। আইএসপিআর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত