স্বাস্থ্যমন্ত্রী বললেন

হাসপাতালে অগ্নিদুর্ঘটনা এড়াতে হবে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৭ এএম

হাসপাতালে অগ্নিদুর্ঘটনা এড়াতে দায়িত্বরতদের নিয়মিত যন্ত্রপাতি পরীক্ষা ও ফায়ার ড্রিল করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, আমরা চাই না অগ্নিদুর্ঘটনা ঘটুক, মানুষ মারা যাক, প্রতিষ্ঠানের ক্ষতি হোক। তাই হাসপাতালে অক্সিজেন ব্যবহারের গাইডলাইন জানা দরকার। হাসপাতালের দায়িত্বে যারা আছেন, তাদের নিয়মিত ফায়ার ড্রিল করা উচিত। পাশাপাশি যন্ত্রপাতিগুলো নিয়মিত পরীক্ষা করা উচিত কোথাও কোনো লিকেজ আছে কি না। তাহলে দুর্ঘটনা এড়ানো যাবে।

গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত মেডিকেল গ্যাস সিস্টেম প্রতিস্থাপন, রক্ষণাবেক্ষণ, মেরামতবিষয়ক গাইডলাইন এবং এসওপিগুলোর মোড়ক উন্মোচন ও অবহিতকরণ সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ ও ইউনিসেফ।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত