শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের উপযোগী পরিবেশ তৈরির লক্ষ্যে বিইউপিতে দ্বিতল স্বাধীনতা অডিটোরিয়ামের উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। উদ্বোধন শেষে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম রচিত ‘Dynamics of Bangladesh-India Land Border Management’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন। পরে তিনি গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য ফ্যাকাল্টি মেম্বার এবং শিক্ষা ক্ষেত্রে উৎকর্ষের জন্য শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিইউপির ভাইস চ্যান্সেলর, প্রাক্তন ভাইস চ্যান্সেলর, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, বিইউপির শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
