রাজবাড়ীতে বালু চাপায় নিহত ৩

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৮ এএম

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের জৌকুড়া এলাকায় বালু চাপায় তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মিজানপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ টুকু মিজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বালুর চাতাল থেকে ট্রাকে বালু তোলার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত তিনজনকে উদ্ধার রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

স্থানীয়রা জানিয়েছেন জৌকুড়া ঘাঁট এলাকার জনৈক সিদ্দিকের বাড়ির পাশে রয়েছে ব্যবসায়ী হান্নানের বড় আকারের বালুর চাতাল। ওই চাতাল থেকে নিয়মিত ভাবে বালু বিক্রি করা হয়। রাত ১১টার দিকে বালুর ডিবি’র (বালুর স্তূপ) উপর থেকে বেকু দিয়ে ১০ চাকার একটি ট্রাকে বালু ভর্তির কাজ করা হচ্ছিল।

সে সময় হঠাৎ করেই বালুর স্তূপের উপর থেকে বেকুসহ বালু নিয়ে ওই ট্রাকের উপর পরে। এতে ঘটনাস্থলেই বালুর চাতাল মালিক হান্নানের ভাই আব্দুর রহিম, বেকু চালক এবং ট্রাক চালকের সহকারি নিহত হয়।

রাজবাড়ী থানার ওসি (তদন্ত) মোঃ এসরাকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বালুর চাতালে কাজ করার সময় বালু চাপায় তিনজনের মৃত্যু হয়েছে। পরবর্তিতে বিস্তারিত তথ্য জানাবেন বলেও তিনি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত