ইয়াবা পাচার মামলায় কাভার্ড ভ্যানচালক ও সহকারীর যাবজ্জীবন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:১১ এএম

চট্টগ্রামে ৩৮ হাজার ইয়াবা পাচারের দায়ে কাভার্ড ভ্যানচালক ও তার সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞা এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, নোয়াখালীর বেগমগঞ্জ থানার শরীফপুর গ্রামের মৃত বিল্লাল মিয়ার ছেলে রুবেল মিয়া ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. ইউনুছ।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আবু জাফর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত