নোবেল বিজয়ী ও গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় তার জামিন বাতিল চেয়েছে বাদীপক্ষ। এ বিষয়ে আদালতে মৌখিকভাবে আবেদন করেছেন বাদীপক্ষের আইনজীবী।
অন্যদিকে চেকলিস্টে (কল-কারখানা পরিদর্শনের ফরম) জালিয়াতির অভিযোগে মামলার বাদীপক্ষ কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক পদমর্যাদার সাতজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন করেছে বিবাদীপক্ষ।
গতকাল বুধবার সাক্ষ্যগ্রহণের ধার্য দিনে ঢাকার তৃতীয় শ্রম আদালতে উভয়পক্ষ সংশ্লিষ্ট বিষয়ে আবেদন করে। মামলার প্রথম সাক্ষী পরিদর্শক তরিকুল ইসলামের জেরা শেষে আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) বেগম শেখ মেরিনা সুলতানা পরবর্তী জেরার জন্য আগামী ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
