বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) এর কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) এর আওতাধীন এফএ অ্যান্ড সিএও (পূর্ব, পশ্চিম, প্রকল্প) কার্যালয়সহ ‘সেবার মান আরও সুসংহতকরণ আমাদের করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মো. নূরুল ইসলাম। সভাপতিত্ব করেন ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এস এম রেজভী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অর্থ), মো. মোস্তফা কামাল, পরিবহন অডিট অধিদপ্তরের মহাপরিচালক মো. রফিকুল বাবী খানসহ রেলওয়ে হিসাব বিভাগ ও পরিবহন অডিট অধিদপ্তর এর ৯ম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তারা। বিজ্ঞপ্তি
